বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আখাউড়ায় ২৮০ জন কৃষক পেল সার ও শীতকালীন সবজী বীজ

মো:সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৫, ১৫:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও শীতকালীন সবজীর বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুর্ণবাসন সহায়তা কমসূচির আওতায় এসব শীতকালীন সবজী বীজ ও সার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ২৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।

উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০০ জন কৃষকের মাঝে বসতবাড়ির আঙ্গিনায় শীতকালীন সবজী চাষের জন্য ৯ প্রকার সবজীর বীজ দেওয়া হয়।

এছাড়া ১৮০ জন কৃষকের মধ্যে ২০ শতাংশ জমিতে চাষের জন্য লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়ার বীজ দেওয়া হয়। একইসঙ্গে প্রতিকৃষককে ১০ ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। বিতরণ কালে উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো: জাহিদ হাছান, মো: আলেক হোসেন,উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর