প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৫, ১৪:৩৮
কথা হয়েছিলো দ্যা'রোডস্ ব্যান্ডের, গিটারিস্ট ও টিম লিডার জাকি মাহমুদের সাথে। তিনি আমাদের জানান, আগামী ১লা জানুয়ারি ২০২৬ প্রকাশ হচ্ছে ব্যান্ড, দ্যা'রোডস্ নতুন অ্যালবাম। এই অ্যালবামকে ঘিরে কথা হয় তার সাথে।
যখন চারিদিকে সকলেই সিংগেলস বের করছে তখন পূর্নাঙ্গ অ্যালবাম কেনো জানতে চাইলে তিনি আমাদেরকে জানান,হ্যাঁ আসলেই এটা প্রচলিত প্রথার বাইরে গিয়ে আমাদের একটি প্রয়াস মাত্র। আমরা সিংগেল বের করার বিরুদ্ধে একেবারেই নই। গান গুলো আমাদের অনেক আগেই কম্পোজ করা কিন্তু রেকর্ড করা হয়ে ওঠেনি। এই বছরের মাঝামাঝি থেকে রেকর্ড শুরু করেছিলাম আমরা। এখন ও সামান্য কিছু কাজ বাকি রয়েছে।
নতুন এলবামে কি ধরনের এবং কি কি গান থাকছে জানতে চাওয়া হয় তার কাছে। তিনি জানান, এই এলবামে থাকছে, (রক,হার্ডরক,রক ব্লুজ ও মেলো রক) ঘারানার গান।যেখানে গান ও সাউন্ড নিয়ে কিছুটা এক্সপেরিমেন্ট করেছেন তারা। এলবামের যেসকল গান থাকছে সে গুলোর শিরোনাম
আবার, ডাকঘর, স্মৃতির মিছিল, স্বপ্নরঙ, জাদুখেলা, অসহায় হাসি ও বিদ্রোহের গান এই ৭ টি গান নিয়ে বের হবে এবারে অ্যালবাম।তিনি আরও জানান, সেখান থেকে একটি গান তারা কিছুদিন আগেই প্রকাশ করেছে। কবি সুকান্ত ভট্টাচার্য্য'র কবিতা (বিদ্রোহের গান) এই কবিতাটিকে তারা গানে রূপান্তরিত করেছেন এবং শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন। বিদ্রোহের গান ব্যাতিত সব গুলো গানই লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের লিড ভয়েজ ও গিটারিস্ট আপেল মাহমুদ। তিনি আরো জানান,সব কয়টি গানই নিজেদের স্টুডিওতে রেকর্ড হয়েছে এবং গান গুলোর মিক্স ও মাস্টারের জন্য সাউন্ড করেছেন,আপেল মাহমুদ।
গান গুলো কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করলে জাকি মাহমুদ জানান, আমাদের ১ম অ্যালবাম ❝একদিন❞ যেটি বের হয়েছিলো ৫টি গানের সমন্বয়ে। ফেসবুক বা ইউটিউবে যেগুলোর মাত্র ২টি গান আপ্লোড করেছি আমরা। নতুন অ্যালবাম এবং ১ম অ্যালবাম অডিও স্টেমিং প্লাটফর্ম গুলোতে পাওয়া যাবে এবং ধারাবাহিকভাবে ফেসবুক এবং ইউটিউবেও পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে আমাদের ওয়েবসাইট www.theroadsband.com ,Facebook fan page - /theroadsbandbd
নতুন অ্যালবাম নিয়ে কি প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, আমাদের এবারের গান গুলোতে শ্রতারা একই সাথে, সামান্য ৯০ দশক এবং বর্তমান সময়ের সাউন্ড এবং মিউজিকাল স্টাইল পাবে। আশাবাদী যে,তাদের বেশ ভালো লাগবে এবং প্রায় সব কয়টি গানই উপভোগ করবে কারণ প্রত্যেকটি গান আলাদা আলাদা রকমের। একটির সাথে আর একটির কোনো প্রকারের মিল নেই,সম্পূর্ণ আলাদা। এখন প্রচারের যুগ প্রায় সকলেই গান বুস্ট করে।আমরা এখনো তা করিনি কিন্তু এবারের এলবামের গান গুলোর প্রচারের যথেষ্ট প্রয়োজন আছে। সঠিক ভাবে গান গুলো শ্রতাদের কাছে পৌঁছাতে পারলে,তারা বেশ উপভোগ করবেন।ভালো সাড়া পাওয়া যাবে মনে করি।
মন্তব্য করুন: