বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নিজের অপকর্ম আড়াল করতে স্ত্রীকে দিয়ে এসপি ও ওসির বিরুদ্ধে মামলা করলেন সাবেক এসআই

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২৫, ১৬:১৯

গাইবান্ধা সদর থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান নিজের দোষ ঢাকতে স্ত্রীকে দিয়ে জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এঞ্জেলা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

জানা যায়, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন। এ কারণে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ এসপি নিশাত এঞ্জেলা নিজ কার্যালয়ে এসআই মনিরুজ্জামানকে তলব করেন। পরবর্তীতে মনিরুজ্জামানের এক আত্মীয়ের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তার ডিভাইসগুলো (মোবাইল ও ল্যাপটপ) সাময়িকভাবে আটকে রেখে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়।

এ ঘটনায় ঘটনার প্রায় পাঁচ মাস পর, গত বুধবার মনিরুজ্জামানের স্ত্রী গাইবান্ধা আমলী আদালতে পুলিশ সুপার, ওসি ও আরও একজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাবেক এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনিয়ম, অসদাচরণ ও অপকর্মের অভিযোগ ছিল। নিজের এসব দোষ ও অভিযোগ আড়াল করার উদ্দেশ্যে তিনি স্ত্রীকে ব্যবহার করে এখন উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

বর্তমানে মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর