বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যশোরে ৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১৫:০৩

যশোর শহরতলীর মুড়লী মোড় এলাকা থেকে ১ কেজি ২০ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার ও একটি স্বর্ণের আংটিসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতের নাম শেখ অলিউল্লা (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।

আজ রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর একটি বিশেষ দল এই অভিযান চালায়। এসময় যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় তল্লাশির সময় অলিউল্লার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আটটি স্বর্ণের বার ও একটি আংটি পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক অলিউল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা। মোবাইল ও নগদ অর্থসহ মোট সিজারমূল্য দাঁড়ায় এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর