বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজাবাসীর পাশে পুনাক

রেহানা ফেরদৌসী

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১৮:৪১

গাজার ক্ষতিগ্রস্ত মানুষ, বিশেষত নারী ও শিশুদের সহায়তা প্রদান করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুনাক সভানেত্রীর আন্তরিকতায় পুনাকের সহায়তাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত করেছে। সভানেত্রী আফরোজা হেলেন নেতৃত্বে পুনাক আজ কেবল একটি সংগঠন নয় এটি এক ”মানবতার পরিবার”।

সম্প্রতি পুনাক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্টানে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন একটি সামাজিক সংস্থার নিকট পুনাকের এই সহায়তার অর্থ হস্তান্তর করেন।

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন বলেন, মানবতার সেবাই আমাদের মূল অঙ্গীকার। গাজার বর্তমান চরম দুর্দশায় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস গাজার মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে।

পুনাক সমাজকল্যাণ শাখা আয়োজিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান। এছাড়াও বক্তব্য রাখেন মাস্তুল ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক আবু মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুনাকের জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।

একই সঙ্গে ৭ জন অসুস্থ কর্মচারীর চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান তুলে দেন সভানেত্রী আফরোজা হেলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অনুপ্রেরণাদাতা তাহসান খান, যিনি তাঁর হৃদয়স্পর্শী ও প্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করেন।

যেখানে প্রতিটি কর্মকাণ্ডের মূল লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো।

শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে পুনাক দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে সেবার আলো।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর