শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৩, আহত-৫

আজিজুর রহমান চৌধুরী, জামালপুর

প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫, ১৫:৫১

জামালপুরে কার্ভাড ভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে নিহত এবং জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন মারা গেছে। আরো ৫ জন গুরুতর আহত হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় এখনো জানা যায়নি। আজ দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাড ভ্যান দিগপাইত ইপিজেড এলাকায় পেছন থেকে একটি অটোরিকশাকে চাপা দিলে অটোটি দুমড়ে মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে শিশুসহ ৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে আরো ২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ওসি নাজমুস সাকিব।

এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ভাড ভ্যান আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর