বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫, ১৬:৫৫

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত রয়েছেন। বিকেল ৪টা ২৮ মিনিটে প্রতিনিধিদলটি সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে উপস্থিত হন।

বৈঠকে আলোচ্যসূচির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও একটি সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

বিএনপির সূত্রে জানা যায়, ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০ নভেম্বর সেখানে যাওয়ার কথা রয়েছে তাদের। তারেক রহমান ওমরাহ শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। সেখান থেকে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে তার ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর