বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাইবান্ধায় সংবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেফতার

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযানে সংবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চান্দের ভিটা এলাকায় অটো ছিনতাইয়ের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে সৈকত মিয়া (৩২), তার স্ত্রী মনিরা আক্তার (২৮), সৈকতের ননদ কনা আক্তার (২৫) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের নুর আলম মিয়ার ছেলে চাঁদ মিয়া (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে চান্দের ভিটা যাওয়ার জন্য একটি অটো রিকশা রিজার্ভ করে উক্ত চারজন যাত্রী। চান্দের ভিটা এলাকায় পৌঁছালে তারা হঠাৎ অটো থামিয়ে চালক আমিনুল ইসলামকে বেদম মারপিট করে রাস্তার পাশে ফেলে রেখে অটোটি নিয়ে পালানোর চেষ্টা করে।

অটো চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অটোসহ চারজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অটো চালককে উদ্ধার করে ও চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, “আটক চারজনের বিরুদ্ধে ছিনতাই ও দস্যুতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা দীর্ঘদিন ধরে সংবদ্ধভাবে অটো ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর