শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমাতে জাবিতে আন্তর্জাতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৩, ১৪:০৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের নিঃসরণ কমাতে ‘শিফ-বেইজ মেটাল কমপ্লেক্স’ এর ভূমিকা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া সায়েন্স রিসার্চ সেন্টারের হল রুমে এ সম্মেলন শুরু হয়।

আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কমানো ও এই বিষাক্ত গ্যাসকে বিকল্প সবুজ জ্বালানি হিসেবে ব্যবহার উপযোগী করার পদ্ধতি নিয়ে গবেষণার ফলাফল হিসেবে মোট ১৩ টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

‘দি হামবল্টটেড ফাউন্ডেশন জার্মানি’ এর সার্বিক সহযোগিতায় রিসার্চ গ্রুপ লিংকেজ প্রোগ্রামের আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড.মো.এনাসউল্যা ও জার্মানি হেনরিথ হাইন বিশ্ববিদ্যালয়ের ইনঅর্গানিক অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি ইনস্টিটিউটের অধ্যাপক ড.ক্রিস্টোফ ইয়ানিক যৌথভাবে চার বছর ধরে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড.মো.এনাসউল্যার সভাপতিত্বে সম্মেলনে জার্মানির হেনরিথ হাইন বিশ্ববিদ্যালয়ের ইনঅর্গানিক অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি ইনস্টিটিউটের অধ্যাপক ড. ক্রিস্টোফ ইয়ানিক ও ঢাকাস্থ জার্মান দূতাবাসের কালচারাল অ্যাটাসে মিস সিল্ক স্মিয়ার বিশেষ অতিথি উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. মোস্তফা ফিরোজ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।

সম্মেলনটির সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী তারেক আজিজ ও আমিনা খান রেশমা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর