বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মানিকগঞ্জে সীমানার বাইরে অবৈধভাবে পার্কিংয়ের নাম ভাঙ্গিয়ে ইজারাদারের চাঁদাবাজির অভিযোগ

মোঃ আনোয়ার হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫, ১৩:১১

মানিকগঞ্জে শিবালয়ে আরিচাঘাট টার্মিনালের গাড়ি পার্কিংয়ের ইজারার নামে অবৈধভাবে সীমানার বাইরে ফুটপাতে দোকানে বসিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা তোলার অভিযোগ উঠেছে মেসার্স আবির এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিআইডব্লিউটিএ কর্তৃক অনুমোদিত গাড়ি পার্কিংয়ের ইজারা পায় মেসার্স আবির এন্টারপ্রাইজ । আর এই ইজারার সীমানা নির্ধারণ করা থাকে আরিচা মিনি টারমিনাল ও আরিচা পুরাতন টার্মিনাল। অথচ এই ইজারাদারের লোকজন দুইস্থানের এক স্থানেও গাড়ি পার্কিংয়ের ইজারা না আদায় করে, হাইওয়ে রাস্তার বাসস্ট্যান্ডে চলাচলরত সিএনজি, বাস, কাভার্ড ভ্যান, ফেরী পারাপারের বাস-ট্রাক হতে অবৈধভাবে রশিদ ধরিয়ে গাড়ি পার্কিংয়ের নামে চাঁদা আদায় করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। দেশের দূরদূরান্ত থেকে আসা ফেরী পারাপারের গাড়িগুলো থেকে রসিদ ধরিয়ে দিয়ে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে।

পাবনা থেকে ফেরী পার হয়ে আসা মো: জামাল উদ্দিন ড্রাইভার অভিযোগ করে বলেন, শিবালয় থানার সামনে এসে পৌঁছালে ইজারাদরের লোকজন আমাকে হাত ইশারা দিয়ে থামিয়ে একটি রশিদ ধরিয়ে ৫০ টাকা নেয়। কিসের টাকা নেন, জানতে চাইলে তারা আমাকে বলে এটা পাকিংয়ের টাকা। আমি পার্কির করি নাই বললে, তারা আমাকে বলে আরিচা বাসস্ট্যান্ডের উপর দিয়ে চলাচল করলেই এই পাকিং দিতে হবে।

রাজশাহী থেকে ফেরী পার হয়ে আসা সালাম নামের একজন ট্রাকের ড্রাইভার বলেন, আমি পার্কিং টার্মিনালে গাড়ি প্রবেশ করাই নি, তারপরও আমার কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়েছে।

স্থানীয় ট্রাকের ড্রাইভার মনির হোসেন বলেন, ইজারাদরের পার্কিং এরিয়ায় গাড়ি পার্কিং না করলেও পার্কিং চার্জ দিতে হয়।

নাম না বলা শর্তে স্থানীয় একাধিক সিএনজি, হ্, ট্রাক-বাসের ড্রাইভার ও মালিকরা বলেন, আমরা ইজারাদারের পার্কিং এরিয়ায় গাড়ি পার্কিং না করলেও আমাদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে দিনের পর দিন। এ বিষয় নিয়ে আমরা মুখ খুললে তারা আমাদেরকে বলে আমরা টাকা দিয়ে ইজারা নিয়েছি আমাদের টাকা না দিলে গাড়ি চালাতে দিব না।

সীমানার বাইরে অবৈধভাবে পার্কিং আদায়ের জন্য মেসার্স আবির এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ লালনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, পার্কিং এরিয়ায় পূর্ব থেকেই থানার সামনে আদায় করা হয়,তাই আমরাও এখান থেকেই পার্কিং আদায় করছি।

শিবালয় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার সুব্রত রায় বলেন, বিষয়টি আমার জানা ছিল না, তাৎক্ষণিকভাবে ইজারাদার লালনকে ফোন দিয়ে বলেন, আপনার যেখানে পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়েছে সেখান থেকেই আপনি পার্কিং উঠাবেন অন্যথায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর