বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মদনে ষাঁড়ের লড়াইয়ের জুয়া খেলা থেকে ষাঁড় আটক

মোহন তালুকদার, মদন (নেত্রকোনা)

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫, ১৭:২৩

নেত্রকোনার মদনে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকার ষাঁড়ের লড়াইয়ের মাধ্যমে জুয়া খেলায় আয়োজন করে একটি জুয়ারি চক্র।

রোববার ভোরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে এ ষাঁড় গরুটি আটক করা হয়। একটি কাল রং এর ষাঁড় আটক করেছে ডিবি পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃত ষাঁড়ের মালিককে পাওয়া যায়নি।

নেত্রকোনা ডিবি পুলিশ ও মদন থানা সূত্রে জানা যায়, মদন উপজেলার গঙ্গানগর নামক একটি জায়াগায় ষাঁড়ের মাধ্যমে জুয়া খেলার আয়োজন করতে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে গঙ্গানগর আসলে মানুষের ভীর পাওয়া যায়। তবে পুলিশ আসছে এমন সংবাদ পেয়ে জুয়ারিরা ঘটনাস্থল ত্যাগ করে ষাঁড় গরু রেখে চত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ষাঁড়ের লড়াই দেয়া একটি ষাঁড় গরু পাওয়া যায়। যার রং কাল। আনুমানিক ধারনা করা হচ্ছে ২লাখ টাকা হবে। তবে ডিবি পুলিশ ষাঁড় গরুটি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর থেকে উদ্ধার করে মদন থানায় নিয়ে আসে।

নেত্রকোনা ডিবি পুলিশের এস আই অপু চন্দ্র ভৌমিক জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মদন থানা গঙ্গানগর নামকস্থানে একটি ষাঁড়ের লড়াই হতে যাচ্ছে । এমন সংবাদের প্রেক্ষিতে রোববার ভোরে ঘটনাস্থালে আসলে লোকজন এলোপাতাড়ি চলে যায়। এ সময় একটি কাল রং এর ষাঁড় পাই। যার আনুমানিক ২লাখ টাকা হবে।

মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, ডিবি পুলিশ একটি ষাঁড় জুয়া খেলা থেকে উদ্ধার করেছে এমন সংবাদ পেয়ে আমি ঘটনাস্থালে পুলিশ পাঠাই । পরে ষাঁড় গরুটি উদ্ধার করে মদন থানায় নিয়ে আসা হয়। ইউএনও স্যারের সাথে কথা বলে পরবর্তি সিন্ধান্ত নেয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর