বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে ৩০ মামলার আসামি ডাকাত সর্দার বাশার গ্রেপ্তার

মুহাম্মদ তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৫, ১৪:৫০

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তালিকাভুক্ত ডাকাত সর্দার আবুল বাশার ওরফে বাশারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বাশার পলাতক ছিলেন।

আবুল বাশার সদর উপজেলার মটবী এলাকার আবদুর রবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত দলের প্রধান আবুল বাশার ও তার বাহিনীর সদস্যরা লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত। তাকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

সোমবার সকালে চন্দ্রগঞ্জ এলাকায় বাশার তার লোকজন নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে বাশারকে গ্রেপ্তার করতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়।

ওসি ফয়েজুল আজিম নোমান বলেন, বাশারের দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর