বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘গানের ওপারে’ নাটকেই বদলে গেল মিমির ক্যারিয়ার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১৬:২২

সেলুলয়েডের প্রথম অভিজ্ঞতা হিসেবে আজও দর্শকের মনে অমলিন হয়ে আছে মিমি চক্রবর্তীর ‘পুপে’ চরিত্র। ২০১০ সালের টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’–তে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় প্রথমবার ক্যামেরার সামনে পা রাখেন মিমি। পরিচালককে তিনি নিজের প্রথম শিক্ষক হিসেবেই উল্লেখ করেছেন।

ধারাবাহিকের ‘পুপে’ রূপে মিমির সাজ, সাবলীল অভিনয় ও সংলাপের দক্ষতা আজও দর্শকের মনে স্পষ্টভাবে জায়গা করে রেখেছে। দীর্ঘ বছর কেটে গেলেও মিমি সেই সময়কে স্মৃতির পাতায় রেখেছেন। অভিনেত্রী বলেন, “আমি সত্যিই সৌভাগ্যবান যে এমন একটি সিরিয়ালের অংশ হতে পেরেছি, যার গল্প আজও মানুষের মনে বাস করে।”

সম্প্রতি জলপাইগুড়ির মিমির বোনের পাঠানো একটি ভিডিও দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েন মিমি। ভিডিয়োটিতে ‘পুপে’র লুকের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী’ যুক্ত করা হয়েছে। মিমি বলেন, “বিশ্বাস করুন, আমি কেঁদে ফেলেছিলাম। সত্যিই এই সুন্দর উপহারের জন্য অসংখ্য ধন্যবাদ।”

২০–২১ বছর বয়সে প্রথমবার পর্দায় অভিষেক হলেও মিমি বুঝতে পারেননি এই চরিত্র তাকে এত বড় খ্যাতি এনে দেবে। তিনি যোগ করেন, “কেউ জানত না, পুপেকে কয়েক দশক পরও মানুষ এত ভালোবাসবে। মিস ইউ ঋতুদা। আমি জানি, তুমিও এটা দেখছো।”

মিমি তার সহশিল্পী জয়দীপ চক্রবর্তী এবং পুরো ‘গানের ওপারে’ টিমকেও ধন্যবাদ জানান, “তাদের ধন্যবাদ আমাকে ‘পুপে’ চরিত্রের সৌভাগ্য দিতে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর