শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যশোরের মনিরামপুরে ট্রাক্টরের ধাক্কায় শিক্ষক দম্পতি নিহত

মুহাইমিনুল হক, মনিরামপুর (যশোর)

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১৭:৩৯

যশোরের মনিরামপুরে উপজেলায় মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাকশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, রঞ্জিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০)। তারা উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। রঞ্জিত কুমার বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ.আর. মহিলা কলেজের শিক্ষক এবং পাপিয়া কুমার দাস জনস্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে রঞ্জিত কুমার মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে ঝিকরগাছা থেকে মনিরামপুর যাচ্ছিলেন। পথে বাকশপোল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে যশোর হাসপাতাল মর্গে রয়েছে।

মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর