বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চকরিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত, ৩ জন আহত

সাদ্দাম হোসাইন, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১৮:৩১

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী মারছা পরিবহনের বাস ও কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

দুর্ঘটনা ঘটে বুধবার (৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্প এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে।

নিহতরা হলেন: রুমি আক্তার (কুমিল্লা চৌদ্দ গ্রাম বাতিশা এলাকার এনামের স্ত্রী) তার কন্যা সাদিয়া আক্তার (বিশ্ববিদ্যালয় ছাত্রী) লিজা আক্তার, লিজার মা এবং লিজার বোন ফারহানা আক্তার ও প্রাইভেটকার চালক উদয়ও নিহত হয়েছেন।

গুরুতর আহত উদয়কে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত লিজার শিশু পুত্রও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটি মুখোমুখি সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার প্রথমেই ৩ জন মারা যান; হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। আহতদের সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদী হাসান জানান, “দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর