বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চকরিয়া ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩, সিএনজি জব্দ

সাদ্দাম হোসাইন, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৫, ১৬:২৫

কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাসের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, চকরিয়া থানা পুলিশের একটি দল ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ডের ছাইরাখালী ছিড়াপাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে মহাসড়কের উপর বিশেষ অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ও পরিবহন কাজে ব্যবহৃত ১টি সিএনজিসহ তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের তুলাতুলির মো: আমিনের পুত্র মোহাম্মদ শফি (৪৩),একই ইউনিয়নের কাগজি খোলা এলাকার মৃত ফজল করিমের পুত্রআমির হোসাইন (৫৪) ও রামুর গর্জনিয়ার তুলাতুলির আলী হোসাইনের পুত্ররফিক উল্লাহ (২৯)।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর