বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নেত্রকোণায় ভারতীয় শাড়ী-থ্রিপিসহ কাভার্ডভ্যান আটক

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৮

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় সীমান্ত দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণে ভারতীয় শাড়ী-থ্রিপিসহ একটি কাভার্ডভ্যান আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁকুড়াবাজারে ওই কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয় লোকজন।

এ সময় কাভার্ড ভ্যানের চালক ইব্রাহিম (২৫) ও সহকারী (হেলপার) সাব্বিরকে (২৭) আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায়।

পুলিশ, এলাকাবাসী ও আটক চালকের সাথে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানটি ভারতীয় শাড়ী ও থ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বারহাট্টা উপজেলার কাঁকুড়া এলাকার একটি গাছের সাথে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটি। এতে স্থানীয় লোকজন এটি আটকে ভেতরে কি আছে জানতে চায়। তাৎক্ষণিক সঠিক জবাব দিতে না পারায় লোকজন কাভার্ড ভ্যানটি খুলে ভেতরে চোরাচালানের পণ্য দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকেও আটক করে। থানায় নিয়ে কাভার্ড ভ্যানটি খুললে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রিপিস দেখতে পায় পুলিশ।

এ রিপোর্ট লিখা পর্যন্ত (বিকেল) মালামালের গণনা শেষ হয়নি।

আটক চালক ইব্রাহিম বলেন, ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্যগুলো নিয়ে রওনা হই। সব জায়গায় আমাদের সহযোগী রয়েছে। তারা পথ দেখিয়ে দেয়। সহযোগীদের দেখোনো পথে বারহাট্টার কাঁকড়া এলাকায় এসে কাভার্ড ভ্যানটি একটি গাছে ধাক্কা লাগে। এতেই এলাকাবাসী সন্দেহ করে এটি আটক করে। চার-পাঁচ দিন ধরে ঘুম নেই। ফলে রাস্তায় গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। সে কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে।

বারহাট্টা উপজেলার সাংস্কৃতিক কর্মী আজিজুল হক ফারুক বলেন, এরআগেও বেশ কয়েকবার চোরাচালানের মালামাল ভর্তি গাড়ি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বারবার এলাকার লোকজনই চোরাচালানের পণ্য আটক করে। আইনশৃঙ্খলা বাহিনী কেন এসব তথ্য পায় না?

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, কাভার্ড ভ্যানটি থানায় চোরাচালানি পণ্যগুলো গণনা করা হচ্ছে। এ ঘটনায় চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর