শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মনিরামপুরে নির্বাচনী মাঠে গরম হাওয়া, কিন্তু বিএনপি প্রার্থী এখনো অজানা

মুহাইমিনুল হক মীম, মনিরামপুর (যশোর)

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১৮:১৫

যশোর-৫ মনিরামপুর আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস। তবে দলের নিবন্ধন না থাকায় তার মনোনয়ন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, বিএনপির সঙ্গে জোটের সমন্বয়ের অংশ হিসেবে রশিদ বিন ওয়াক্কাস মনোনয়নের জন্য বিএনপির দলীয় ফরম পূরণ করেছেন। কিন্তু যে জমিয়তের প্রতিনিধিত্ব তিনি করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (ওয়াক্কাসপন্থী) সেটি বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধনবিহীন দল। এ কারণে তার প্রার্থিতা নিয়ে জোটের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মূল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে মুহাম্মদ ওয়াক্কাসকে বহিষ্কার করা হয়। পরে ২০১৮ সালের জানুয়ারিতে তিনি নিজ নেতৃত্বে ১২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করেন, যা জমিয়তে উলামায়ে বাংলাদেশ নামে কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে এই সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা রশিদ বিন ওয়াক্কাস। অন্যদিকে, মনিরামপুর আসনে এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি।

এদিকে, বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিয়মিত মাঠে কাজ করছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ফলে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হলেও ভোটারদের মনে একটাই প্রশ্ন - ধানের শীষের প্রতীকটি কার হাতে উঠবে? মনিরামপুরের রাজনৈতিক অঙ্গনে এখন আগ্রহের কেন্দ্রবিন্দু একটাই, বিএনপি জোটের চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে, আর কে হাসবেন শেষ হাসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর