বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‎মনপুরার সরু রাস্তা দুই লেনের কার্পেটিং করার আশ্বাস দেন নূরুল ইসলাম নয়ন

মোহাম্মদ মেহেদী হাসান, ‎মনপুরা ( ভোলা)

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৫:৪৪

‎ভোলা জেলা মনপুরা উপজেলা'র দেড় লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম আর সিসি ঢালাই এর রাস্তা । তবে রাস্তা সরু হওয়ায় মনপুরার দেড় লাখ মানুষ ও ঘুরতে আসা পর্যটকদের দুর্ভোগের শেষ নেই, ঝুঁকি নিয়ে চলাচল করেন তারা।

‎সারাদেশের সড়কগুলোতে একাধিক লেন থাকলেও এখনো ২ লেনের কার্পেটিং সড়কের মুখ দেখেনি মনপুরার মানুষ । কিন্তু মনপুরার দেড় লাখ মানুষের চলাচলের সড়কগুলো সরু । এছাড়া এ সড়কে নিয়ন্ত্রণহীন ভাবে চলছে মটর সাইকেল, অবৈধ যান টমটম, নসিমন, অটোরিক্সা ও টেম্পো । এতেও বাড়ছে দুর্ভোগ-দুর্ঘটনা। সরু রাস্তা ও ধীরগতির অবৈধ যানবাহনের কারণেই এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ফলে মনপুরার ব্যস্ততম এ সড়ক গুলোতে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও স্কুল, মাদ্রাসা, কলেজ এর শিক্ষার্থী'রা সহ সাধারণ জনগণ।

‎১ নং মনপুরা ইউনিয়ন রামনেওয়াজ লঞ্চ ঘাট থেকে ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৩০-৩৫ কিলোমিটার এর ভিতর মনপুরা উপজেলার সকল সড়ক গুলো মাত্র ৮-৯ ফুট প্রস্থ। এরমধ্যে অনেক জায়গার অবস্থা নড়বড়ে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।

‎গত শনিবার (০৮ নভেম্বর) বেলা ১১ টায় ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন মনপুরা সদর হাজীরহাট উপজেলা বিএনপি'র আয়োজিত গণসংবর্ধনায় তিনি উপস্থিত থাকেন। এই সময় মনপুরার সকল স্তরের জনগণের পক্ষ থেকে মনপুরার ৮ টি সমস্যা নিয়ে নূরুল ইসলাম নয়নের কাছে দাবী জানান মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার। এর মধ্যে প্রধান একটি দাবি ছিল মনপুরার বর্তমান ১ লেন রাস্তা উন্নতি করে ২ লেন করার দাবি জানান তিনি।

‎দুই লেন সড়ক এর ব্যাপারে মনপুরার জনগণকে আশ্বস্ত করে নূরুল ইসলাম নয়ন বলেন,ইতিমধ্যেই আবদুল মান্নান হাওলাদার বলেছেন মনপুরায় যে-ই সড়ক টি রয়েছেন সেই সড়কটিকে ২ লেনে রুপান্তরিত করার জন্য। আমি নিজে অনেকবার চিন্তা করেছি। আমি যখন গাড়ি দিয়ে রামনেওয়াজ থেকে সাকুচিয়া গিয়েছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম এই রাস্তার প্রস্থ সরকারি বরাদ্দ কতটুকু রয়েছে । ওনারা বলেছেন এই রাস্তা দিগুণ করার মতো যথেষ্ট যায়গা রয়েছে। আমি তখন নমিনেশন পাওয়ার আগে বলেছিলাম । আমার প্রথম কাজ হচ্ছে এই রাস্তাটাকে দ্বিগুন করা এবং আর সিসি ঢালাই এর পরিবর্তে কার্পেটিং করা।



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর