বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ক্রেমলিন

পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কোনও নির্দেশ দেননি পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৬:৫৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতির জন্য কোনও নির্দেশ দেননি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

রবিবার রুশ গণমাধ্যম ভিজিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে পেসকোভ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত, তাই বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি গবেষণা ও মূল্যায়ন করা হবে।”

পেসকোভ আরও বলেন, “প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্রের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরুর কোনও নির্দেশ দেননি। আমাদের বোঝা দরকার, আদৌ এটি করা উচিত কিনা। এ সিদ্ধান্ত হবে অত্যন্ত গুরুতর, প্রমাণ-ভিত্তিক এবং সুচিন্তিত। রুশ বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ করবেন এবং বাস্তবতা যাচাই করবেন।”

সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে। এমন পরীক্ষার ব্যাপারে রাশিয়াও প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা চলছিল। বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্র এমন পরীক্ষা চালালে বসে থাকবে না মস্কোও। তবে, বিষয়টি এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে বলে সর্বশেষ জানালো ক্রেমলিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর