শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আজহারুল ইসলাম মান্নান

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের পাশে বিএনপি

রাসেল হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৮

ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুরনো কায়দায় দেশকে অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাসে মেতে উঠেছে— এমন অভিযোগ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “জনগণের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে। আওয়ামী লীগের নাশকতা ও দমন-পীড়নের বিরুদ্ধে আমরা জনগণের পাশে থাকব।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপি অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচি শেষে বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে টিপুদী চত্বরে গিয়ে শেষ হয়।

তিনি বলেন,আমরা জনগণের দলের কর্মী। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে, থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর