শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কাজী ছাইয়েদুল আলম বাবুল

দেশকে অস্থিতিশীল করতে আওয়ামীলীগ মাথা চাড়া দিয়ে ওঠতে পারে, প্রতিরোধ গড়ে তুলতে সর্বদা প্রস্তুত থাকতে হবে

বন্যা খানম, গাজীপুর

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫, ১৭:০৪

দেশকে অস্থিতিশীল করতে আওয়ামীলীগ মাথা চাড়া দিয়ে ওঠতে পারে। তাই সবাইকে সচেতন থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে বলে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপির) ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী ছাইয়েদুল আলম বাবুল।

শনিবার বিকালে গাজীপুরের কোনাবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম রবির সভাপতিত্বে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন।এসময় তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করতে হবে।

সাধারণ ভোটারদের ৩১ দফার বিষয়গুলো বুঝাতে হবে এবং প্রচারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সকল ভোটারের কাছে তারেক রহমানের বার্তা পোঁছে দিতে হবে এবং সবার কাছে ধানের শীষে ভোট প্রার্থনার আহ্বান জানান তিনি।এসময় তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে এবং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব হবে বলে প্রত্যাশা করেন তিনি। মতবিনিময় সভা শেষে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন এর নেতৃত্বে কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে মিছিল করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, গাজীপুর মহানগরের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল,গাজীপুর মহানগরের ১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক,কোনাবাড়ী মেট্রো থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন হৃদয়, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি,কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেল, এ্যাড. শাহাদাত হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাসুদ আহমেদ রানা, বিএনপি নেতা আসাদুল হক আসাদ,১০ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আফসার মোড়ল রুবেল,৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর