শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঈশ্বরদী ইপিজেডে অক্সিজেন সংকটে ২ শতাধিক নারী শ্রমিক অসুস্থ

মো. রায়হান আলী, পাবনা

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫, ১৭:১৮

ঈশ্বরদী ইপিজেডের একটি চুল প্রক্রিয়াজাতকরণ কারখানার ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) ইপিজেডের ‘হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোং লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। হঠাৎ শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়।

কারখানাটিতে কর্মরত খাদিজা বেগম, মুর্শিদা খাতুন, সুমাইয়া খাতুন, রোজিনা আক্তার, ইসমাইল বাবু, রোকসানা খাতুন, লিয়ন হোসেনসহ অসুস্থ শ্রমিকরা বলেন, শনিবার সকাল ৯টার দিকে তারা কাজে যোগ দেন। এর পরই এক ধরনের গ্যাসের গন্ধ অনুভব করেন তারা। কিছুক্ষণ পরই তাদের শ্বাস নিতে সমস্যা হয়। নিশ্বাস নিতে সমস্যা হওয়ায় কেউ মাথা ঘুরে পড়ে যান, কেউ বমি করতে শুরু করেন। এভাবে কিছুক্ষণের মধ্যে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ইপিজেডের দমকল বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠানের লোকজন এসে তাদের উদ্ধার করে ইপিজেড হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।

ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক শহীদুল ইসলামসহ বেপজা কর্তৃপক্ষ সরেজমিন ওই প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (জরুরি বিভাগ) মো. উজ্জ্বল হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৫ জন ভর্তি হয়েছেন। কিছুক্ষণ পরপরই চিকিৎসার জন্য রোগী আসছেন বলে জানান তিনি। বেড সংকুলান না হওয়ায় তাদের বারান্দায় বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইব্রাহিম হোসেন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে জানান, অক্সিজেন স্বল্পতায় শ্বাস-প্রশ্বাসে বাধাগ্রস্ত হয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।

ইপিজেড হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আরো প্রায় দেড়শ’ শ্রমিক চিকিৎসা নিয়েছেন। অনেকে ভর্তি রয়েছেন।ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলাম আরো বলেন, প্রতিষ্ঠান পরিদর্শন করে জানতে পেরেছি, বন্ধ এসি চালু করার পর এসির বাতাস স্বল্পতা ও গুমোট অবস্থার কারণে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। এতে দু-একজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে প্রায় ২ শতাধিক নারী শ্রমিকরা একজনের দেখাদেখি অন্যরাও এক ধরনের ‘পেনিক অ্যাটাক’ ও হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে ওই প্রতিষ্ঠানে এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

 




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর