বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ডাকাত সর্দার

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৯

ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি ইউপি মেম্বার মোঃ আব্দুল মালেক এখন কারাগারে।

এই সুযোগকে কাজে লাগিয়ে গত ১৫ই নভেম্বর (শনিবার) রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেলিয়া গ্রামের ইউপি সদস্য মালেক মেম্বারের বাড়ীতে হানা দেয় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যরা।

এ সময় বাড়ির লোকজন টের পেয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে এবং জেলা ডাকাত দলের সর্দারকে আটক করে। কিন্তু তার সহযোগীরা মানুষের আনাগোনা পেয়ে গাড়ি যুগে পালিয়ে যেতে সক্ষম হয়।

জনতার হাতে আটক ওই ডাকাত সর্দারের নাম শাহ-আলম। সে মানিকগঞ্জ জেলা সদরের শাহজাহান মিয়ার ছেলে বলে পরিচয় দেন। ঘটনাস্থলে শাহ-আলমের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে এলাকাবাসী গণধোলাই দিয়ে তাকে ধামরাই থানা পুলিশের কাছে সোর্পদ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনতা ও ধামরাই থানা পুলিশ। ডাকাতি চেষ্টার এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। অত্র এলাকায় তারা পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাত সর্দার শাহ-আলম জনতার হাতে আটক হয়েছে। এলাকাবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর