বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে হলান্ডের নরওয়ে

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৯

ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। 

রোববার (১৬ নভেম্বর) সান সিরোতে হওয়া বাছাই ম্যাচে প্রথমে এসপোসিতোর গোলে এগিয়ে ছিল ইতালি। তবে বিরতির পর নরওয়ে দারুণ প্রত্যাবর্তন করে। এদিন জোড়া গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান আর্লিং হলান্ড। বাকি দুইটি গোল আসে নুসা এবং লারসেনের পা থেকে।

সান সিরোতে শুরুটা ভালোই করেছিল ইতালি। ১১তম মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। বাঁ-দিক থেকে ডি মার্কোর পাস থেকে বল পেয়ে তা জালে জড়ান। প্রথম হাফে আর কোনো গোল করতে পারেনি দুই দলই।

দ্বিতীয় হাফে চলে নরওয়ে শো। ম্যাচের ৬৩তম মিনিটে নুসা নরওয়ের হয়ে সমতা ফেরান। এরপর এক মিনিটের মধ্যে দুই গোল করেন হলান্ড। এর মধ্যদিয়ে বাছাইপর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন হলান্ড।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ইতালির জালে বল ঢোকান লারসেন। তাতেই নরওয়ের বড় জয়ের পাশাপাশি ২৮ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়।  

২৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ইতালিকে খেলতে হবে প্লে-অফে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর