বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হঠাৎ চাকরিচ্যুত ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, যা লেখা প্রজ্ঞাপনে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫, ১৩:৩১

বুনিয়াদি প্রশিক্ষণরত ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) হঠাৎ চাকরিচ্যুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চাকরি হারানো এই ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার অনুপ কুমার বিশ্বাস ও পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নবমিতা সরকার।

এ বিষয়ে সিনিয়র সচিব এহছানুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের বর্ণিত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। এ ক্ষেত্রে চাকরিকালীন সময়ে তাদের কাছে সরকারের কোনোপ্রকার আর্থিক পাওনা থাকলে তা দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী আদায়যোগ্য হবে।

তবে, কী কারণে এই ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করা হলো, প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবিশীর সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ব্যতিরেকে সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করতে পারবে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিসিএস ৪৩ ব্যাচের পুলিশ ক্যাডারের ৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। তাদের নাম শের শাহ, শোভন কুমার বিশ্বাস, রওশন জামিল ও আশফাক ফেরদৌস বলে জানা গেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর