বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মৎস্য সার্টিফিকেট অনলাইন জটিলতা

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫, ১৬:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এই স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি হয়নি। মৎস্য সার্টিফিকেটের অনলাইন জটিলতার কারণে মাস রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

আখাউড়া স্থল বন্দরের মাছ রপ্তানিকারক সমিতির সভাপতি মোঃ ফারুক মিয়া জানান, গত (১৩ নভেম্বর) এনবিআর কর্তৃক এক চিঠিতে জানায়, মৎস্য সার্টিফিকেট মেন্যুয়ালির বদলে অনলাইনে নিতে হবে। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নেইনি। গতকাল বুধবার মাছের বিল করতে গেলে এই বিষয়টি জানাজানি হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে বিশেষ অনুমতি নিয়ে মাছগুলো ভারতে পাঠানো হয়। বৃহস্পতিবার থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া মাছ পাঠানো যাবে না বলে জানান কাস্টমস কর্মকর্তারা তাই মাছ রপ্তানি বন্ধ হয়ে রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া জানান, এই স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বেশি হয়ে থাকে। হঠাৎ করে মাছ রপ্তানি বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছে। তাছাড়া সরকার ও রাজস্ব হারাচ্ছে। গত তিন দিনে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ৬ কোটি টাকার মাছ রপ্তানি হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের ফিশারিজ ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করীম জানান, আমরা সার্টিফিকেট মেন্যুয়ালি দিতাম। গত (১৩ নভেম্বর) এনবিআর একটি চিঠি ইস্যু করে যে ১৯ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে হবে। কিন্তু এনবিআর বা কাস্টম কর্মকর্তারা আমাদেরকে কিছু জানায়নি। তাই আমাদের অনলাইন সার্টিফিকেট দিতে সমস্যা হয়েছে। অনলাইনে আবেদন করতে হলে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা অলরেডি আবেদন রেজিস্ট্রেশন করে ইউজার আইডি পেয়েছি। এখন ব্যবসায়ীরা রেজিস্ট্রেশন করে আবেদন করলেই সার্টিফিকেট পাবে। এখন থেকে মাস রপ্তানিতে আর কোন সমস্যা হবে না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর