বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রিজভী

গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫, ১৮:০৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের পথে যেন আর কেউ নতুন করে ফ্যাসিবাদী চেহারা ধারণ করতে না পারে—তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় সে ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে অনুষ্ঠিত চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

রিজভী অভিযোগ করে বলেন, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছিলেন। পুনর্বহালের রায় ফ্যাসিবাদ সৃষ্টির পথ রুদ্ধ করবে।

তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত সম্পর্কে রিজভী বলেন, অনেক মানুষ অসুস্থ, ক্ষুধার্ত—এ অবস্থায় কিভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান? বিএনপি ক্ষমতায় এলে তার মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, শেখ হাসিনা মানবিক হতে পারেননি বলেই নিষ্ঠুরতা দেখিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে এমন নিষ্ঠুরতার উদাহরণ আর নেই বলেও তিনি মন্তব্য করেন।

রিজভীর ভাষ্যে, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি এসেছে। এ রায় অত্যন্ত ইতিবাচক। ক্ষমতাকে স্থায়ী করার উদ্দেশ্যেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল।

তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের প্রাণভোমরা আবারও ফিরে এসেছে। ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে সেই সরকারের মানবতা থাকে না। তাই শেখ হাসিনার শাসনামলে কঠোরতা ও নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ দেখা গেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মকছেদুল মোমিন মিথুন প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর