শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাইবান্ধা স্টেডিয়ামে উন্নয়ন সম্ভাবনা দেখছেন বিসিবি পরিচালক আসিফ

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৫, ১৭:১২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গাইবান্ধা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে পৌর শহরের শচিন চাকী সড়কে অবস্থিত জেলা স্টেডিয়াম মাঠে উপস্থিত হয়ে তিনি মাঠের সার্বিক অবস্থা ও সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— বিসিবি পরিচালক হাসানুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরমানুল ইসলাম, বিসিবি আম্পায়ার শাকির, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বিসিবির কাউন্সিল শহিদুজ্জামান শহিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য উজ্জ্বল চক্রবর্তীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মতবিনিময় সভায় বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, “ঢাকার মতো সারা দেশে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই আমরা। এজন্য তরুণ সমাজকে মাঠে নামতে হবে।”

তিনি আরও বলেন, গাইবান্ধা স্টেডিয়াম মোটামুটি ভালো অবস্থায় রয়েছে এবং ক্রিকেটের মাধ্যমে এ জেলার বড় সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কিছু অবকাঠামোগত প্রয়োজন রয়েছে—যেমন ঘাস কাটার মেশিন, রোলার, মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ সুযোগ, একাডেমিক সুবিধা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার।

এসব চাহিদা খুব শিগগিরই বিসিবির পক্ষ থেকে পূরণের আশ্বাস দেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর