প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৫, ১৮:১৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীকে হত্যার ঘটনায় স্বামী বকুল প্রধান (৫২) কে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব সহকারী পরিচালক (মিডিয়া) সিনি: সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার, এব্যাপারে নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রায় ত্রিশ বছর আগে নিহতের সাথে বকুল প্রধানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে নিহতের পরিবারের কাছে দুই লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছিল। এরই সুত্র ধরে বিয়ের এক বছরের মাথায় সে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে বেড়াচ্ছিল। বর্তমানে সে গোবিন্দগঞ্জ থানায় আছে।
মন্তব্য করুন: