বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মুন্সীগঞ্জে যৌন নিপীড়ক শিক্ষক আটক

মোঃ জাফর জেলা, মুন্সীগঞ্জ

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৫:৩০

মুন্সীগঞ্জের প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউশন (পিটিআই) এ তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির শিক্ষক রোমান মিয়া (৩২)-এর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনার পর থেকেই প্রতিষ্ঠানজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ছাত্রী বাড়িতে ফিরে তার বাবা কুদ্দুসকে জানান, শিক্ষক রোমান মিয়া তাকে ডেকে নিয়ে বডি টাচ করেন এবং ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। শিশুটির বর্ণনায় ক্ষুব্ধ হয়ে অভিভাবক দ্রুত বিষয়টি পিটিআইয়ের সুপারিনটেনডেন্টকে অবহিত করেন। অভিযোগ জানানো হলে আজ সকালেই শিক্ষক-প্রশাসনের জরুরি বৈঠক ডাকা হয়।

অভিভাবকদের অভিযোগ, প্রাথমিকভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জড়ো হন। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অতিরিক্ত পুলিশ সুপার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ভুক্তভোগীর বাবা কুদ্দুস বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক রোমান মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযোগটি অত্যন্ত সংবেদনশীল। অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনতে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন কর্মকর্তারা।

ভুক্তভোগী পরিবারের দাবি, ছোট্ট শিশুর মানসিক নিরাপত্তা নষ্ট করার এমন ঘটনার কঠোর বিচার নিশ্চিত করতে হবে, যেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আর কোনো শিশুকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর