বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পলাশবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন পেশার মানুষের মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৭:০৯

গাইবান্ধা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লার সাথে পলাশবাড়ী উপজেলা পরিষদে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পৌর প্রশাসন, শিক্ষকমণ্ডলী ও প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় উপস্থিত সবার বক্তব্য শোনেন জেলা প্রশাসক মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও চলমান সমস্যা সমাধানে সকলের সমান সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের পাশাপাশি জনগণের পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে পলাশবাড়ীতে পৌঁছালে জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও শেখ জাবের আহমেদ ও থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর