বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতবার হুমকির মুখে পড়েছে ততবার জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে

বন্যা খানম, গাজীপুর

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৮:০১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে সবসময়ই এগিয়ে এসেছে বিএনপি। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যতবার হুমকির মুখে পড়েছে, ততবার জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে রক্ষা করেছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর-১ আসনের কোনাবাড়ীর ৭নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যতবার এই দেশের মানুষের ক্রান্তিলগ্ন এসেছে ততবার জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া ও সর্বশেষ তারেক রহমান মানুষের পাশে থেকেছেন। মানুষের অধিকারের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। মানুষের মুক্তির আন্দোলনে জিয়া পরিবার বা বিএনপি প্রথম কাতারে দাঁড়িয়েছে। এইজন্য জিয়া পরিবারকে দেশের মানুষ ভালোবাসে। দেশের মানুষ জিয়া পরিবারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পাশে আছে এবং পাশে থেকেই নির্বাচনে ধানের শীষে তাদের প্রত্যক্ষ ভোট দিয়ে জয়লাভ করাবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে এবং তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং মানুষ বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রবিউল আলম রবি, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী, ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়ারত হোসেন জিয়া, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল, গাজীপুর মহানগরের ১০নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেল, কোনাবাড়ী মেট্রো থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন হৃদয়, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাসুদ আহমেদ রানা, কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি, শাহাদাত হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর