বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিংগাইরে শর্টসার্কিটের আগুনে সর্বস্বান্ত কৃষক

মোঃ হাবিবুর রহমান রাজিব, সাভার

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৮:৪৪

শর্টসার্কিটের আগুনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিন শাহরাইল গ্রামের সমেজ উদ্দিন নামে এক কৃষক সর্বস্বান্ত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তার ৪ টি গরু ও ৪ টি ছাগল। শনিবার (২২ নভেম্বর) রাতে এই অগ্নকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ওই কৃষক।

সমেজ উদ্দিন জানান, শনিবার দিবাগত সন্ধায় গরু ও ছাগলগুলোকে খাবার খাইয়ে গোয়াল ঘর তালা দিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২ টার দিকে গরু ছাগলের ডাক-চিৎকার শুনে তিনি ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরটিতে আগুনে জ্বলছে। এসময় বাড়ি ও আশপাশের লোকজন দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার গোয়াল ঘর ভস্মীভূত ও ৪ টি গরু এবং ৪ টি ছাগল পুড়ে মারা যায়। ধারণা করছি বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, গবাদিপশুগুলোই ছিল আমার সম্বল। কৃষিকাজ ও গরু-ছাগল লালনপালন করে জীবিকা নির্বাহ করতাম। সর্বস্ব হারিয়ে এখন চোখে সর্ষে ফুল দেখছি। আগুনে আমার ১০-১২ লাখ টাকার ক্ষতি সাধন হয়। বিপদের সময় এলাকার ধর্ণাঢ্য ব্যক্তি ও সরকারী সহযোগীতা কামনা করেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর