শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১৩ এসপি পেলেন না কোনো জেলা, বদলি অন্য ইউনিটে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫, ১৩:৫৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। এরমধ্যে ১৩ জেলার এসপিকে কোনো জেলায় বদলি করা হয়নি। তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনকে এসবিতে, রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইমকে ডিএমপিতে, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে খুলনা রেঞ্জে, শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে পিবিআইতে, কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রংপুরের আরপিএমপিতে, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনে ও সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেনকে আরএমপিতে বদলি করা হয়েছে।

এছাড়াও নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সানোয়ারকে পিবিআইতে, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেনকে পিবিআইতে, কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীনকে সিআইডিতে, চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে ডিএমপিতে, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে এসবিতে এবং ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআইতে বদলি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর