বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শিবালয়ে জমির বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ আহত ৫

মো.ফারুক হোসেন, শিবালয় ( মানিকগঞ্জ)

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫, ১৬:১৪

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নারায়ণ তেওতা গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে স্থানীয় দাদরখী চকে একই গ্রামের সিরাজুল ইসলাম ও তাদের লোকজন দেশিয় ধারালো অস্ত্র হাতে তাদের ওপর এই হামলা করেছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগি পরিবার। আহতদের উথলিস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আব্দুল আজিজ খান অভিযোগ করেন, ষাইটঘর মৌজার দাদরখী চকের আরএস ২৪৪ দাগে ৫৬ শতাং জমি ওয়ারিশান হিসেবে মালিক হয়ে তারা ভোগ দখল করে আসছিলেন। এরইমধ্যে দুই বছর ধরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নৈশপ্রহরি প্রভাব বিস্তার করে মো. সিরাজুল ইসলাম প্রায় ২২ শতাংশ জমি সাব কবলা ক্রয় করে দখলের অপচেষ্টা করে আসছিলেন। এনিয়ে আদালতে মোকদ্দমা করা হয়েছে। তারপরও এই নালিশী ভূমি বিভিন্ন সময়ে জোরপূর্বক দখলে নেয়ার জন্য মামলা ও হামলার চেষ্টাও করেছেন। কয়েকবার জমিতে ফসল তুলেও ফেলে দিয়েছে।

কিছু দিন আগে ওই নালিশী ভূমিতে আজিজ খানের পরিবার নেপিয়ার ঘাষ রোপন করেছিলেন। গত মঙ্গলবার দুপুর তিনটার দিকে সিরাজ ও তার লোকজন মোঃ আবুল হোসেন (৬০), সাইফুল্লাহ (১৯), মোসাঃ রিনা আক্তার (৩৫), ইমরান খান (৪২), মোঃ মতিন খান (৪৭) দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে জনতাবদ্ধ হয়ে জমিতে গিয়ে ঘাস ‍তুলে ফেলে দখল করতে লাঙ্গল দিয়ে চাষ দেয়।

তা দেখে আজিজের বড় ভাইয়ের স্ত্রী রেহেনা বেগম(৫০) তাদের বাধা ও নিষেধ করলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে দিয়ে মাথায কোপ দেয়। ফেরাতে গেলে বাম হাতে কোপ লেগে রক্তাক্ত হয়। তিনি এগিয়ে গেলে বড় দিয়ে এলোপাথরি মারপিট করে। এ সময় তাদের ডাক চিংকারে মেঝ ভাইয়ের স্ত্রী রুমা আক্তার (৪৫), আমার বড় ভাই আওয়াল (৬০) ও মোঃ আব্দুল ছালাম (৬৫)এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের মারপিট করতে করতে সবাইকে প্রাণে ফেলার হুকুম দেয় সিরাজ। এক পর্যায়ে হামলাকারীরা রেহেনার গলায় থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পোশাক টেনে ছিড়ে শ্লীলতাহানি করে। প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এই জমি আজিজ খানরা কয়েক পুরুষ ধরে ভোগ দখল করে আসছিলেন। কিছুদিন ধরে সিরাজ জমি দখলে নিতে গেলে তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। ওই জমি সিরাজ যার কাছ থেকে কিনেছেন, তারও ভোগ দখলে ছিল না। তারপরও সিরাজ ও তাদের লোকজন আজিজসহ পরিবারের সদস্যেদের ওপর হামলা চালিয়েছে। আজিজ খানরা এলাকায় নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ। তাদের ওপর ও বিশেষ করে নারীদের এভাবে হামলা করা উচিত হয়নি।

শিবালয় থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন,‘ এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর