শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সারাদেশের নার্সিং ও মিডওয়াইফারিদের ৮ দফা দাবি না মানলে

২ ডিসেম্বর থেকে হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন ঘোষনা

এস এম আমিনুল মোমিন

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৪

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন করার দাবিতে সারাদেশের হাসপতাল গুলোতে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবরে দাবিকৃত ৮ দফা দাবি না মানা হলে ২ ডিসেম্বর থেকে দেশের হাসপাতাল গুলোতে নাসিং সেবা কমপ্লিট শার্ট ডাউন ঘোষনা করা হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে বাজধানীর ন্যাশনাল ইনষ্টিটিউট অব কিডনি ডিজিসেস এন্ড ইউরোলজি ও জাতীয় মানষিক ইনষ্টিটিউট ও হাসপাতালের সামনে প্রতিষ্ঠানের নার্সেরা কর্মবিরতী রেখে বিক্ষোভ সমাবে, মিছিল করে। এ সময় বক্তারা তাদের দাবি তুলে ধরেন। এ বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন বাংলাদেশ নার্সেস অ্যাসেসিয়েশান ও বাংলাদেশ মিডওয়াইফাই সোসাইটি।

তারা বলেন-স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে নার্স ও মিডওয়াইফদেরকে ভিন্ন অধিদপ্তর ও ভিন্ন পেশাজীবীর মাধ্যমে পরিচালনা করার অপচেষ্টার কারনে এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা কর্তৃক আশ্বাস প্রদানের ১৪ মাসেও নার্স-মিডওয়াইফদের ন্যায্য দাবীগুলো বাস্তবায়নে বিলম্বের কারনে উদ্ভুত সকল পরিস্থিতির দায়ভার সংশ্লিষ্ট বিভাগ, প্রশাসন ও ব্যক্তিকেই বহন করতে হবে।

দাবীসমূহ-

১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।

২. অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রভাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।

৩. নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম হতে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমেরারী পদন্নোতি দিতে হবে।

৪. অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।

৫. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে।

৬. বেসরকারি স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ-বিধিও মানসম্মত বেতন কাঠামো তৈরী করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদানসহ নার্সদের উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফরম পরিবর্তন করতে হবে।

৮. শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে। চলমান জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় রোগী বান্ধব নার্সিং আবকাঠামো সৃষ্টিতে অন্তরায় নার্স ও মিডওয়াইফদের যৌক্তিক দাবীগুলো বাস্তবায়ন না হওয়া।

যার ফলে নার্সদের পেশাগত উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং প্রাপ্য অধিকার বঞ্চিত হচ্ছে যুগের পর যুগ। তারপরও নার্সগণ নীবিরভাবে রোগীর সেবা অব্যাহত রেখেছে। অমার্যাদা ও অপ্রাপ্যতা সত্বেও রোগীর সেবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে কোন কর্মসূচী হাতে নেয়নি। কিন্তু স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত ও ভিন্ন অধিদপ্তরে একিভূত করার অপচেষ্টার প্রতিবাদে এবং আশ্বাস প্রদানের দীর্ঘ ১৪ মাসেও পূরণ না হওয়া দাবীগুলো অতিসত্বর পূরণে আপনার বলিষ্ট হস্তক্ষেপ কামনা করছি। অন্যাথায় জনবান্ধব নার্সিং ও মিডওয়াইফারি ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে নার্স ও মিডওয়াইদের অস্তিত্ব¡, স্বকীয়তা ও স্বতন্ত্রতার রক্ষা এবং প্রতিশ্রুত দাবীসমূহ পূরণের লক্ষ্যে একান্তই নিরুপায় হয়ে নিম্নলিখিত কর্মসূচীসমূহ পালন ব্যতীত আমাদের কোন বিকল্প থাকবেনা।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) জাতীয় কার্যার্বাহী পরিষদের সভাপতি ড. মোঃ শরিফুল ইসলাম জানান- ৩০/১১/২০২৫ সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ পূর্বক প্রতিকী শাট-ডাউন দেশের সমস্ত স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট-ডাউন। ২ ডিসেম্ব২০২৬ সকাল ১০টা থেকে সারাদেশে নার্সিং সেবা কমপ্লিট শাট ডাউল পালন করা হবে। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) জাতীয় কার্যর্বিাহী পরিষদের সভাপতি রোজিনা খাতুন বলেন- ২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠিত হলেও অদ্যাবধি কোন নিয়োগবিধি, অর্গানোগ্রাম, ক্যারিয়ার প্যাথ, স্ট্যান্ডার্ড সেটআপ বাস্তবায়ন না হওয়ায় পদোন্নতি প্রদানসহ সকল ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। আমরা আশাকরি সরকার আমাদের যৌক্তিক দাবি গুলো মেনে নিবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর