বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও রায়পুরা উপজেলা জিসাসের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম, নরসিংদী

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৫, ১৬:৫৭

নরসিংদী জেলা জিসাসের কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় জেলা জিসাসের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জিসাসের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সহ-সভাপতি আতাউর রহমান মিঠু এবং জেলা জিসাসের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় জিসাসের সভাপতি নাহিদ গুল নাহার ইভা এবং কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ ভূঁইয়া।

এছাড়াও রায়পুরা উপজেলা জিসাসের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া জাতির একজন গুরুত্বপূর্ণ নেত্রী। তাঁর সুস্থতার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের এক ইমাম। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে আল্লাহর রহমত প্রার্থনা করেন।নেতৃবৃন্দ আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির সেবায় ফিরবেন—এটাই আমাদের প্রত্যাশা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর