বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফারিণ-ইমরানের ‘মন গলবে না’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫

গানের জগতে বুঝি পাকাপাকিভাবেই পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে তার নতুন গানের খবর।

সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া তার দ্বিতীয় গান ‘মন গলবে না’ মুক্তি পাচ্ছে চলতি মাসেই; অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। শুধু গায়িকা হিসেবেই নয়, নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন ফারিণ।

গানটি ফারিণের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ থেকে নির্মিত হয়েছে।

গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। ভিডিওতে মডেল হিসেবে ফারিণ ও ইমরান দুজনেই অভিনয় করেছেন। গানটির গীতিকারও কবির বকুল। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল।

এদিকে, বেশ কিছুদিন ধরেই কিছু কৌশল অবলম্বন করে একাধিক পোস্ট দিয়েছিলেন ফারিণ।

তাতে প্রায়ই উল্লেখ করেছিলেন, ‘তোমার জন্য আমার এ মন গলবে না।’ সে থেকে ভক্তদের আগ্রহও বাড়তে থাকে। অবশেষে জানা যায়, এটি তার ‘মন গলবে না’ গানের প্রচার।

অভিনয়ের পাশাপাশি ফারিণের গান করার খবরটি নতুন নয়। গত বছর ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে তার গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় ভক্তদের মধ্যে নতুন গানের আগ্রহ বাড়ে।

জানা গেছে আগামী ৪ ডিসেম্বর ফারিণ ও ইমরান মাহমুদুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি একযোগে মুক্তি পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর