বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লায় বিভিন্ন এতিমখানায় পশু সদকা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫২

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনায় কুমিল্লায় ধর্মীয় আয়োজন অব্যাহত রয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন এতিমখানায় পশু সদকা, কোরআন খতম, খাবার বিতরণ ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে সপ্তম দিনের কর্মসূচিতে জেলার বিভিন্ন এতিমখানা প্রধানদের হাতে সদকার পশু-খাসি ও ছাগল তুলে দেওয়া হয়। এ উদ্যোগের পৃষ্ঠপোষক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

পশু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লার বর্ষীয়ান বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি এসএ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর বিএনপি নেতা সাজ্জাদুল কবির সাজ্জাদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদল নেতা রবিন খান। এ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে কুমিল্লার ১৬টি মাদরাসায় সদকা বিতরণ সম্পন্ন হয়েছে। সদকা প্রদান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা ইব্রাহিম খলিল।

তিনি দোয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এ ছাড়া ধারাবাহিক এ দোয়ার সপ্তম দিনেও নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআন খতম ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে মাদরাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নেত্রীর জন্য ধারাবাহিক আয়োজনে হাজী ইয়াছিনের প্রশংসা করে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই হাজী আমিন উর রশিদ ইয়াছিন এ উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকেননি বরং নিজে সময়, শ্রম ও অর্থ ব্যয় করে এ আয়োজনগুলো বাস্তবায়ন করছেন। সাধারণ মানুষ, এতিম শিশু, মাদরাসার শিক্ষার্থী—সবাইকে এ মানবিক উদ্যোগে যুক্ত করেছেন।
দোয়ার মাহফিলে বক্তারা বলেন, দেশব্যাপী মানুষের ভালোবাসা ও প্রার্থনা বেগম খালেদা জিয়ার পাশে রয়েছে। কুমিল্লায় রাজনৈতিক নেতাকর্মী থেকে সাধারণ মানুষ—সবাই তার সুস্থতা কামনা করছে।

এই কর্মসূচির ধারাবাহিকতায় আয়োজক পক্ষ থেকে জানানো হয়—আগামীতেও কুমিল্লার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানে সদকা বিতরণ অব্যাহত থাকবে।

একইসঙ্গে দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা আয়োজন চলবে নিয়মিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর