বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিজয়ের সঙ্গে বিয়ে, প্রথমবার সরাসরি জবাব দিলেন রাশমিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৩

বিজয় দেবারকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে, বাগ্‌দান সেরেছেন দুই দক্ষিণি তারকা। এমনকি ২০২৬ সালের শুরুতেই বিয়ে করছেন রাশমিকা ও বিজয়, এমন খবরও প্রকাশিত হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও এত দিন চুপ ছিলেন রাশমিকা। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রথমবার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।

চলতি বছর দুর্দান্ত সময় কাটাচ্ছেন রাশমিকা। বছরের শুরুতে ‘ছাবা’ দিয়ে শুরু করে সবশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমাও প্রশংসা কুড়িয়েছে। তাঁর অভিনীত পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিস থেকে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ‘সত্যি এবার স্বপ্নের মতো বছর কাটল। ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চেয়েছি। এ বছর সেটা হয়েছে। কোনো কিছুই পরিকল্পনা করে হয় না, এটা হয়ে গেছে।’

চলতি বছরের অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাশমিকা ও বিজয় নাকি বাগ্‌দান সারেন—এমন খবরও ছড়িয়ে পড়ে। বিজয়ের টিম পরে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, বাগ্‌দান সত্যি হয়েছিল এবং তাঁদের বিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হবে। যদিও দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি বা কোনো ছবি শেয়ার করেননি।

এদিন দ্য হলিউড রিপোর্টারের সঞ্চালক অনুপমা চোপড়া রাশমিকাকে সরাসরি জিজ্ঞেস করেন, বিয়ের পরিকল্পনার কথা তিনি কী স্বীকার করবেন? নাকি গুজব বলে উড়িয়ে দেবেন? রাশমিকা একটু সময় নেন। পরে হেসে বলেন, ‘আমি কোনোটাই করব না।’ পরে তিনি বলেন, ‘যখন সময় হবে, তখন আমরাই ঘোষণা দেব।’ ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তর আসলে তাঁদের সম্পর্কের স্বীকারোক্তি।

রাশমিকা এ সময় আরও জানান, ভক্ত বা গণমাধ্যমের সঙ্গে কোনো ব্যক্তিগত খবর ভাগ করে নেওয়ার আগে তিনি সময় নিতে চান।

‘গীতা গোবিন্দম’ (২০১৮) ও ‘ডিয়ার কমরেডে’ (২০১৯) একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাঁদের প্রেম নিয়ে বলিউড-দক্ষিণি ইন্ডাস্ট্রিজুড়ে গুঞ্জন শুরু হয়। গত আগস্টে দুজনকে নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে একসঙ্গে দেখা যায়। এরপর তাঁরা ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ নামের একটি অনুষ্ঠানেও যোগ দেন।
২০২৪ সালে দুজনই জানিয়েছিলেন তাঁরা ‘সিঙ্গেল নন’, তবে কেউই সঙ্গীর নাম প্রকাশ করেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর