শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সালাউদ্দিন-আশরাফুলকে রেখেই এগোচ্ছে বিসিবি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমান কোচিং স্টাফে সন্তুষ্ট থাকায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বিশেষায়িত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে দায়িত্বে রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ৫ নভেম্বর সালাউদ্দিনের পদত্যাগের খবর প্রকাশিত হলেও শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সেটি কার্যকর না করার সিদ্ধান্ত নেয় বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বৃহস্পতিবার এ বলেন, ‘আলোচনা হয়েছে। সালাউদ্দিন তার বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ আইসিসি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকছেন।

২০২৪ সালের নভেম্বরে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়া সালাউদ্দিন এর আগে ২০০৬-২০১০ পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ২০১০-১১ মৌসুমে বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।

ফাহিম জানান, সামনে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড বর্তমান সেটআপে আস্থাশীল।

তিনি বলেন, ‘যারা এখন কাজ করছেন, তারা দায়িত্বে থাকবেন।

সবকিছু ঠিকঠাক চলছে, প্রয়োজনে নতুন কাউকে যোগ করা হতে পারে।’

সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ এবং টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর কোচিং স্টাফের কর্মদক্ষতা নিয়ে বিসিবির সন্তুষ্টি আরো বেড়েছে। এই সিরিজেই বিশেষায়িত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুলও কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন ফাহিম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর