শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভোটের দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা বরাদ্দ চায় ফায়ার সার্ভিস

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১২:২১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

সম্প্রতি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছেন, যার অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা/কর্মচারীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে-নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়কালে-জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহকে সহযোগিতা প্রদান এবং অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোতভাবে মোতায়েন থাকে। এজন্য ১৯ কোটি নয় লক্ষ আটত্রিশ হাজার একশ বিশ টাকা মাত্র বরাদ্দ দেওয়া প্রয়োজন।

এই অবস্থায় বিভিন্ন খাত উল্লেখ করে ওই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মহাপরিচালক।

দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয়, মেশিন ও সরঞ্জামাদি ভাড়া-এই মোট ছয়টি খাতে ওই অর্থ বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস। সবচেয়ে বেশি চাওয়া হয়েছে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে-৭ কোটি ৪১ লাখ টাকা।

নির্বাচনের বিভিন্ন বাহিনী ও সংস্থার নিয়োজিত লোকবলের ভাতা ও অন্যান্য ব্যয় পরিশোধ করে থাকে নির্বাচন কমিশন। সম্প্রতি আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সবার কাছে বাজেট চেয়েছে কমিশন। আলোচনার পর কমিশন বাজেট অনুমোদন করবে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ (বুধবার) সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এদিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর