বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পাস ব্যক্তির হাতে রোগী দেখা ও অ্যান্টিবায়োটিক লেখা

মো. সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পাস এক ব্যক্তি সিরিয়াল দিয়ে রোগী দেখানো এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখে দেওয়ার অভিযোগে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ২০২৫) সকালে সদর উপজেলার বোধল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা প্রতিনিধিরাও সহযোগিতা করেন।

অভিযানে দেখা যায়, এলাকায় একটি ফার্মেসির মালিক নিজেই রোগী দেখছিলেন এবং সিরিয়াল দিয়ে রোগী দেখার পাশাপাশি অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করছিলেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলেও পল্লী চিকিৎসক, এমবিবিএস বা সংশ্লিষ্ট কোনো ডিগ্রি বা সনদপত্র ছিল না। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পলও পাওয়া যায়।

এ কারণে প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পুনরায় একই ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর