বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় একটি সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী

মোসলেউদ্দিন (ইমরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের একটি পাকা সড়কে দীর্ঘদিন ধরে ময়লা পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বছরের অধিকাংশ সময়ই সড়কটির ওপর পানি জমে থাকায় অন্তত শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আশপাশের এলাকার তুলনায় সড়কটির একটি অংশ নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটি এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

ওই এলাকার বাসিন্দা আশিক শেখ জানান, প্রায় সারা বছরই রাস্তায় ময়লা পানি জমে থাকে। পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে জামা-কাপড় নোংরা হয়ে যায় এবং নানা ভোগান্তি পোহাতে হয়। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাজুড়ে পানি জমে যায়। রাস্তার পাশে ড্রেন নির্মাণকাজ চলমান থাকলেও নিচু অংশের কারণে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

আরেক বাসিন্দা রুমন মোল্লা বলেন, সড়কে পানি জমে থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বিশেষ করে ভ্যান চলাচলের সময় চালকেরা রাস্তার সীমানা বুঝতে না পেরে কাদায় পড়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।

স্থানীয়রা আরও জানান, পাশের ড্রেনে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না। এর ফলে সড়কে জমে থাকা ময়লা পানি আর নামতে পারছে না এবং সড়কের ওপরেই স্থায়ীভাবে আটকে থাকছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করে সড়কটির উচ্চতা বাড়ানো হলে এই দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

এ বিষয়ে ভাঙ্গা পৌরসভার প্রকৌশলী রেজানুর রহমান জানান, ড্রেন নির্মাণ প্রকল্পের কিছু কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। জমি সংক্রান্ত জটিলতার কারণে আপাতত কাজ শেষ করা যাচ্ছে না। তবে দ্রুত এসব সমস্যার সমাধান করে ড্রেনের অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে এবং একই সঙ্গে সংশ্লিষ্ট সড়কটি উঁচু করে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর