বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা বাংলাদেশের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে রাখাইন রাজ্যে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই হামলায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করছে।

এতে বলা হয়, বাংলাদেশ বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনাগুলোর সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করে জানিয়েছে, কোনো ধরনের বৈষম্য ছাড়াই আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এসব স্থাপনা ও নাগরিকদের রক্ষা করতে হবে। একইসঙ্গে রাখাইন রাজ্যের সব জনগোষ্ঠী—রোহিঙ্গা ও রাখাইনসহ—সহিংসতার বাইরে রাখার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর