বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় কৃষি জমি থেকে মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষার লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষিপুর গ্রামে ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমির মাটি কাটার সময় অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় অভিযুক্ত লক্ষিপুর গ্রামের আমজেদ আলী মাতুব্বরের ছেলে শাহেদ আলী মাতুব্বরকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম জানান, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে নিলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ড রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ভাঙ্গা থানার এসআই কবির, উপজেলা ভূমি অফিসের পেশকার মাহাবুব মোল্লাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর