বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্রাজিল

ঝড়ো বাতাসে ভেঙে পড়লো স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪

ঝড়ো বাতাসে ভেঙে পড়েছে ব্রাজিলের পোর্তো আলেগ্রে মেট্রোপলিটন অঞ্চলের গুয়াইবা শহরে নির্মিত জগৎখ্যাত ভাস্কর্য স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা। স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিবেগের একটি শক্তিশালী ঝড়ের কবলে পড়ে ভাস্কর্যটি মাটিতে আছড়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ ব্রাজিলের ওপর দিয়ে শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার সময় গুইবার একটি হাভান রিটেইল মেগাস্টোরের পার্কিং এলাকায় স্থাপিত প্রায় ৪০ মিটার (প্রায় ১১৪ ফুট) উঁচু এই রেপ্লিকাটি তীব্র বাতাসে হেলে পড়ে এবং পরে ভেঙে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝোড়ো হাওয়ার চাপে মূর্তিটি দুলতে দুলতে মাটিতে আছড়ে পড়ে। ফলে এর মাথার অংশ সম্পূর্ণভাবে চূর্ণ হয়ে যায়।

জানা গেছে, রেপ্লিকাটি উপরের প্রায় ২৪ মিটার (৭৮ ফুট) অংশ ভেঙে পড়েছে, তবে নিচের ১১ মিটার (৩৬ ফুট) উঁচু পেডেস্টালটি অক্ষত রয়েছে। এই ধরনের স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা ব্রাজিলজুড়ে হাভান স্টোরগুলোর সামনে স্থাপন করা আছে।

হাভান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ২০২০ সালে স্টোরটি চালু হওয়ার সময় থেকেই মূর্তিটি সেখানে ছিল এবং প্রয়োজনীয় সব কারিগরি অনুমোদন নেওয়া হয়েছিল। দুর্ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।

গুইবার মেয়র মার্সেলো মারানাতা জানান, ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তিনি দ্রুত উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় দল এবং রাজ্য সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রশংসা করেন। তার মতে, ঝড়ের তীব্রতার মাঝেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই সময় অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি ছিল। আগেই ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের সতর্কতা জারি করে মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠানো হয়েছিল। ঝড়ের প্রভাবে রিও গ্রান্ডে দু সুল রাজ্যের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া, ঘরের ছাদ উড়ে যাওয়া ও সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর