বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের টম লাথাম ও ডেভন কনওয়ে ওয়েস্ট ইন্ডিজকে হতাশার এক দিন উপহার দিয়েছেন। ভেঙে দিয়েছেন ৯৫ বছরের পুরোনো এক রেকর্ড। সেখানেই থামেননি। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের এক রেকর্ডও ভেঙে দিয়েছেন দুজন মিলে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর ওপেনিংয়ে সবচেয়ে বড় জুটির মালিক হয়েছেন তারা। আগে এই রেকর্ড ছিল ভারতের রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়ালের।

মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে প্রথম উইকেটে তারা যোগ করেন ৩২৩ রান। এই জুটিতে অধিনায়ক লাথাম করেন ১৩৭ রান। এটি তার ক্যারিয়ারের ১৫তম টেস্ট সেঞ্চুরি। অপর প্রান্তে কনওয়ে অপরাজিত আছেন ১৭৮ রানে। এটি তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

এই জুটি ১৯৩০ সালে গড়া স্টিভি ড্যাম্পস্টার আর জন মিলসের গড়া রেকর্ড ভেঙে দেয় প্রথমে। সেবার ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে দুই ওপেনার গড়েন ২৭৬ রানের জুটি। নিউজিল্যান্ডের মাটিতে এটাই ছিল সর্বোচ্চ রানের ওপেনিং জুটি।

এই জুটির সামনে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা পুরোপুরি চাপে পড়ে যান। প্রথম দিনের শেষ দিকে লাথাম আউট হন অভিজ্ঞ পেসার কেমার রোচের বলে। ৩২৩ রানে ভাঙে তাদের এই জুটি। এরপর

নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে ওপেনিংয়ে ৩০০ ছাড়ানো জুটি শেষ দেখা গিয়েছিল ১৯৭২ সালের এপ্রিলে। তখন গ্লেন টার্নার ও টেরি জার্ভিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম উইকেটে ৩৮৭ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে না পারলেও লাথাম ও কনওয়ে টেস্ট ইতিহাসে যৌথভাবে দ্বাদশ সেরা ওপেনিং জুটি গড়েছেন।

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেকর্ডটা দুজনে ভেঙে দিয়েছেন। আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়ালের। ২০১৯ সালে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা করেছিলেন ৩১৭ রানের জুটি। স্টাম্পসের ঠিক আগে সেই রেকর্ড ছাপিয়ে যান লাথাম ও কনওয়ে। এতে ম্যাচের প্রথম দিনটি পুরোপুরি চলে যায় নিউজিল্যান্ডের দখলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর