বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিশ্বকাপ খেলার স্বপ্নে ৪১ বছর বয়সে ইউরোপে ফিরলেন সিলভা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৫, ১৩:২০

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও থামছেন না থিয়াগো সিলভা। অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার পর্তুগিজ লিগের শীর্ষ দল এফসি পোর্তোতে যোগ দিয়েছেন। শনিবার ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিডিও বার্তায় এক মৌসুমের জন্য নিজের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলভা।

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি ছয় মাস আগেই বাতিল হওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন ঠিকানা পেয়ে গেলেন ৪১ বছর বয়সী এই ডিফেন্ডার।

পোর্তো এক বিবৃতিতে জানিয়েছে, মৌসুম শেষে চুক্তি বাড়ানোর একটি অপশনও রাখা হয়েছে।

পোর্তোর হয়ে প্রথম বক্তব্যে থিয়াগো সিলভা বলেন, ‘আমি খুবই অনুপ্রাণিত। দলকে যেভাবে সম্ভব সাহায্য করতে চাই।’

চলতি বছরের জুলাইয়ে ফ্লুমিনেন্সের হয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন সিলভা।

জাতীয় দলের হয়ে ১১৩টি ম্যাচ খেলা এই ডিফেন্ডার ব্রাজিলের শেষ চারটি বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। আগামী গ্রীষ্মের বিশ্বকাপে আবারও জাতীয় দলে ফেরার আশাই তাকে ইউরোপে ফের টেনে এনেছে বলে মনে করা হচ্ছে।
এই সপ্তাহের শুরুতে সিলভা জানিয়েছিলেন, বিশ্বকাপ খেলেই ক্যারিয়ার শেষ করার লক্ষ্যেই ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। নতুন ক্লাব খোঁজার ক্ষেত্রেও পারিবারিক বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, লন্ডনের কাছাকাছি কোনো ক্লাবে খেলতে চেয়েছিলেন সিলভা, যাতে পরিবার ও বড় ছেলে ইসাগোর পাশে থাকতে পারেন। ইসাগো সম্প্রতি চেলসির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেছেন।

এর আগেও একবার পোর্তোর জার্সি গায়ে তুলেছিলেন থিয়াগো সিলভা। ২০০৪–০৫ মৌসুমে ক্লাবটির হয়ে খেললেও তাদের মূল দলের হয়ে খেলার সুযোগ পাননি, রিজার্ভ দলের হয়ে খেলেন ১৪ ম্যাচ। এরপর ফ্লুমিনেন্সে ফিরে যাওয়ার পর ইউরোপে এসি মিলান, প্যারিস সেন্ট-জার্মেইন ও চেলসির হয়ে খেলে ৮ লিগ শিরোপাসহ ৩১টি মেজর শিরোপা জিতে নিজেকে সর্বকালের অন্যতম সেরা সেন্টার ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

২০২১ সালে চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। এছাড়া ব্রাজিলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ।

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পোর্তোয় নতুন চ্যালেঞ্জ নেওয়া থিয়াগো সিলভার জন্য শুধু ক্লাব ফুটবল নয়, কার্লো আনচেলত্তির ব্রাজিল দলের হয়ে বিশ্বকাপের দরজাও খোলা রাখার লড়াই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর